

শরৎ মেঘের লুকোচুরি পুজোর ফ্রেমে বয়ে আনে রোদ-বৃষ্টির ছায়াছবি| উৎসবের কোলাজে ধরা নানা মুহূর্ত। পুরস্কার থেকে আলোর মালা, বেলুন-ওয়ালা আর পথের পাশে চাউমিন, এগরোল| শহর থেকে শহরতলি, চেনা-অচেনা ক্লাবের রূপকথা। এ বছরের কিছু বিশেষ মুহূর্ত নিয়ে পুজোর ছবি।
সপ্তমীর সন্ধেই বুঝিয়ে দিল এ শহর উৎসবে কতটা উদ্দাম! যেন লাফিয়ে লাফিয়ে জনজোয়ার বাড়ল উত্তর থেকে দক্ষিণ। ভিড়ের রকম সকম দেখে অষ্টমীতে তাই সবাই চেয়েছে দিনের বেলা বেশি করে ঠাকুর দেখে নিতে | কেন না, পুরস্কার জিতে নেওয়া অনেক পুজোর নামও যে মুখস্থ। অষ্টমীর সকালে তাই সেগুলির সামনেই চেনা ভিড়ের ছবি, যা আগাম জানিয়ে দিল রাতের ভবিতব্য | আনন্দ উত্সবের ক্যামেরা অবশ্য পুরস্কার পাওয়া, না পাওয়ার বাছবিচার না করেই, তুলে এনেছে সপ্তমীর সেই জনজোয়ার থেকে অষ্টমীর সকালের ছবি | ছবি তুলেছেন: কৌশিক সরকার এবং অপর্ণা ঘোষ। |