

শরৎ মেঘের লুকোচুরি পুজোর ফ্রেমে বয়ে আনে রোদ-বৃষ্টির ছায়াছবি| উৎসবের কোলাজে ধরা নানা মুহূর্ত। পুরস্কার থেকে আলোর মালা, বেলুন-ওয়ালা আর পথের পাশে চাউমিন, এগরোল| শহর থেকে শহরতলি, চেনা-অচেনা ক্লাবের রূপকথা। এ বছরের কিছু বিশেষ মুহূর্ত নিয়ে পুজোর ছবি।
দেখতে দেখতে ফুরিয়ে এল বাঙালির প্রাণের উৎসব-দুর্গোৎসবের দিনগুলি। তবু এই কদিনের সুখ-স্মৃতির রেশ যেন রয়েই যায় প্রাণের গভীরে। সারা বছর যেন থাকে অমলিন। শহরের উপচে পড়া ভিড়ের সমুদ্রেও দশমীর দিন এই ছিল জনতার ক্যাচলাইন। এখানে সেই শেষবেলার দৃশ্য। ছবি তুলেছেন কৌশিক সরকার, অপর্ণা ঘোষ।