

শরৎ মেঘের লুকোচুরি পুজোর ফ্রেমে বয়ে আনে রোদ-বৃষ্টির ছায়াছবি| উৎসবের কোলাজে ধরা নানা মুহূর্ত। পুরস্কার থেকে আলোর মালা, বেলুন-ওয়ালা আর পথের পাশে চাউমিন, এগরোল| শহর থেকে শহরতলি, চেনা-অচেনা ক্লাবের রূপকথা। এ বছরের কিছু বিশেষ মুহূর্ত নিয়ে পুজোর ছবি।
উৎসবের রংবাজির মাঝে এপাশ ওপাশ চোখ ফেরালেই ছোওয়া যায় হালকা ধোয়া ও বারুদ মেশানো উন্মাদনার গন্ধ| আকাশের দিকে ইষৎ মাথা ওঠালেই দেখা যায় হরেকরকম রং-বেরঙের আলোর খেলা। কখনো প্যারাসুট পরছে বাজির পোড়ো গন্ধ নিয়ে। কখনও অজস্র তারায় তারায় ঢেকে যাচ্ছে আকাশের বুক | ছবি কৌশিক সরকার |