

শরৎ মেঘের লুকোচুরি পুজোর ফ্রেমে বয়ে আনে রোদ-বৃষ্টির ছায়াছবি| উৎসবের কোলাজে ধরা নানা মুহূর্ত। পুরস্কার থেকে আলোর মালা, বেলুন-ওয়ালা আর পথের পাশে চাউমিন, এগরোল| শহর থেকে শহরতলি, চেনা-অচেনা ক্লাবের রূপকথা। এ বছরের কিছু বিশেষ মুহূর্ত নিয়ে পুজোর ছবি।
ঐতিহ্য ও বনেদিয়ানার সার্থক সমন্বয়ে উজ্জ্বল কলকাতার কিছু বনেদি বাড়ির পুজো। নিয়মনিষ্ঠা মেনে কোথাও বা বছরভর চলে আরাধনা। পুজোর চারটে দিন সেই সাবেকিয়ানার সাক্ষী থাকলাম আমরাও। গ্যালারি সেজে উঠল বনেদি বাড়ির পুজোর ছবিতে...। প্রণব বিশ্বাস।