

শরৎ মেঘের লুকোচুরি পুজোর ফ্রেমে বয়ে আনে রোদ-বৃষ্টির ছায়াছবি| উৎসবের কোলাজে ধরা নানা মুহূর্ত। পুরস্কার থেকে আলোর মালা, বেলুন-ওয়ালা আর পথের পাশে চাউমিন, এগরোল| শহর থেকে শহরতলি, চেনা-অচেনা ক্লাবের রূপকথা। এ বছরের কিছু বিশেষ মুহূর্ত নিয়ে পুজোর ছবি।
শক্তির দেবীর আরাধনায় মেতেছে গোটা রাজ্য। বাংলার প্রতিটি ঘরে ঘরে মায়ের আরাধণা। সেই সঙ্গে গোটা উত্তর ভারত মেতেছে দীপবলি উদযাপনের নেশায়। কালী বা কালিকা হলেন হিন্দু দেবী। তিনি শ্যামা বা আদ্যাশক্তি নামেও পূজিত হন। মা কালী হলেন তান্ত্রিক দশমহাবিদ্যার প্রথমা দেবী । পুরাণ ও তন্ত্রে কালীর নানান রূপভেদ দেখা যায়। তবে সাধারণত তাঁর চতুর্ভূজা, খড়্গ-নরমুণ্ডধারী, বরাভয়দায়িনী, মুণ্ডমালাবিভূষিতা, লোলজিহ্বা, কৃষ্ণবর্ণ, মুক্তকেশী ও শিবের বক্ষোপরি দণ্ডায়মান মূর্তিটিই পূজিত হয়ে থাকে। এখানে এ শহরের উত্তর থেকে দক্ষিণ সেই শাক্ত-সাধনের টুকরো ছবি। ছবি: কৌশিক সরকার|