

শরৎ মেঘের লুকোচুরি পুজোর ফ্রেমে বয়ে আনে রোদ-বৃষ্টির ছায়াছবি| উৎসবের কোলাজে ধরা নানা মুহূর্ত। পুরস্কার থেকে আলোর মালা, বেলুন-ওয়ালা আর পথের পাশে চাউমিন, এগরোল| শহর থেকে শহরতলি, চেনা-অচেনা ক্লাবের রূপকথা। এ বছরের কিছু বিশেষ মুহূর্ত নিয়ে পুজোর ছবি।
আজ সপ্তমী। উৎসবের শহর কলকাতায় যেন জন সমুদ্রের জোয়ার আছড়ে পড়ল। চেনা কলকাতার মধ্যে থেকে জেগে উঠল এক অচেনা শহর| কখনও উত্তর, তো কখনও দক্ষিণ, ভিড়ের লড়াইয়ে এদিন সকাল থেকে একে অপরকে টেক্কা দিতে ওস্তাদ আনন্দনগরীর জনতা| তবে, ষষ্ঠীর রাত থেকে মহানগরীর জনতা মাঠে নেমেছে। সেই জনজোয়ার আর কলকাতার সেরা পুজোর ছবি নিয়ে সপ্তমীর গ্যালারি। ছবি: কৌশিক সরকার ও অপর্ণা ঘোষ|